বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনী ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক মিটন বহিস্কার

  • আপলোড তারিখঃ ২০-০৬-২০২১ ইং
গাংনী ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক মিটন বহিস্কার
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আব্দুল্লাহ মিটনকে বহিস্কার করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তাহের আবু, সাধারণ সম্পাদক রকিবুল হাসানসহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সকলের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ইউনিয়ন আওয়ামী লীগের প্যাডে লিখিতভাবে সভাপতি- সাধারণ সম্পাদকের স্বাক্ষরের ভিত্তিতে ইউনিয়ন আওয়ামী লীগ আবু সাইদ আব্দুল্লাহ মিটনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বহিস্কার করেছে। এবং গাংনী ইউনিয়নবাসীকে মিটনের সাথে দলীয় কোনো বিষয়ে আলোচনা করতে নিষেধ করেছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’