বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আনসারবাড়ৗয়ায় ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী নারীর মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৯-০৬-২০২১ ইং
আনসারবাড়ৗয়ায় ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী নারীর মৃত্যু
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগরে ট্রেনের ধাক্কায় ফুলবানু (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আনসারবাড়ীয়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফুলবানু চুয়াডাঙ্গা সদর উপজেলার খাসপাড়া গ্রামের সাহেব আলীর মেয়ে। তিনি স্বামী পরিত্যাক্তা ও শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। নিহতের স্বজনরা জানান, সকালে রেললাইনের ওপর দিয়ে পায়ে হেটে উপজেলার কর্চ্চাডাঙ্গা গ্রামে বোনের বাড়িতে বেড়াতে আসছিলেন ফুলবানু। তিনি আনসারবাড়ীয়া রেলস্টেশনের পাশের গ্যাং কোয়ার্টারের কাছে পৌঁছালে খুলনাগামী আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি তাঁকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। জীবননগর থানা পরিদর্শক (অপারেশন) সুখেন্দু বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেল পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’