মেহেরপুরে হেরোইন সেবনের দায়ে দুজনের কারাদণ্ড
- আপলোড তারিখঃ
১৭-০৬-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরে হেরোইন সেবনের দায়ে আশরাফ আলী ও অজয় কুমার দাস নামের দুই ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আশরাফ আলী ও অজয় কুমার দাসকে এই সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্ত আশরাফ আলী মেহেরপুর শহরের কেশবপাড়ার আব্দুল আজিজের ছেলে এবং অজয় কুমার দাস একই এলাকার মদন দাসের ছেলে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান এ আদেশ দেন।
এর আগে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃতে মেহেরপুর শহরের কেশবপাড়ায় অভিযান চালিয়ে ওই দুই মাদকসেবীকে হেরোইনসহ আটক করেন। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ এর ১ (গ) ধারা ভঙ্গ করা অপরাধে একই আইনের ৩৬ ধারায় দুজনকেই ৩ মাস করে কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
কমেন্ট বক্স