বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে স্বাস্থ্যবিধি না মানায় পাঁচজনকে জরিমানা

  • আপলোড তারিখঃ ১৭-০৬-২০২১ ইং
মুজিবনগরে স্বাস্থ্যবিধি না মানায় পাঁচজনকে জরিমানা
মুজিবনগর অফিস: মেহেরপুরের মুজিবনগরে করোনাভাইরাস (কোভিড-১৯)-এর বিস্তার রোধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চারিয়েছে। গতকাল বুধবার বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম। এসময় উপজেলার কেদারগঞ্জ বাজার, আনন্দবাস, বাগোয়ান, রতনপুর, শিবপুর, গোপালনগর, রামনগরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক ব্যবহার না করায় এবং সন্ধ্যা ছয়টার পর দোকানপাট খোলা রাখার কারণে দণ্ডবিধি ১৮৬০-এর ২৬৯ ধারায় ৪টি মামলায় ৫ জনকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনায় সার্বিক সহায়তা প্রদান করে মুজিবনগর থানার পুলিশ ফোর্স ও সার্টিফিকেট সহকারী মনিরুল ইসলাম।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’