স্বাস্থ্যবিধি না মানায় জীবননগরে ১৪ জনকে জরিমানা
- আপলোড তারিখঃ
১৬-০৬-২০২১
ইং
জীবননগর অফিস :
জীবননগরে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৪ জনের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সরকারি নির্দেশনা উপেক্ষা করে মাস্ক পরিধান না করায় ও স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে ১৪ জনকে ৫ হাজার ৬ শ টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ে ভ্রাম্যমাণ আদালত সড়কের চলাচলাকারী যানবাহনের ড্রাইভার, হেলপার, যাত্রী ও সাধারণ পথচারীদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশ প্রদান করেন। ভ্রাম্যামাণ আদালত পরিচালনা সহযোগিতায় ছিল জেলা পুলিশ ও বিজিবি।
কমেন্ট বক্স