বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৬-০৬-২০২১ ইং
আলমডাঙ্গায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
আলমডাঙ্গা অফিস: বৈদেশিক কর্মসংস্থান আইন মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী তুষার আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। গতকাল বুধবার দুপুরে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে তুষারকে আনন্দধাম কালিমন্দির এলাকা থেকে গ্রেপ্তার করে। আটককৃত আসামী আলমডাঙ্গা উপজেলার ডাউকি গ্রামের মৃত ইছাহক আলী মাস্টারের ছেলে। পুলিশ জানায়, তুষার দীর্ঘদিন ধরে আদম ব্যবসা করে আসছিলেন। আলমডাঙ্গাসহ আশপাশ এলাকার অনেকের কাছ থেকে বিদেশে ভাল বেতন ও ভাল চাকরির লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নিয়েছে। তুষার তার নিজ গ্রামের দুজনের নিকট থেকেও কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। টাকা নিয়ে বিদেশ পাঠাতে না পারলে ১৬ সালের ২৫ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা সদর থানায় বৈদেশিক কর্মসংস্থান আইনে তুষারের নামে মামলা দায়ের করেন ওই ভুক্তোভোগী। মামলায় চুয়াডাঙ্গা চিফ জুডিশিয়াল আদালতের বিজ্ঞ বিচারক তুষারকে ৩ বছরের সাজা প্রদান করেন। সাজা হওয়ার পর দীর্ঘদিন তুষার পালিয়ে বেড়াচ্ছিল। একপর্যায়ে গতকাল আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এম এম সেলিম ও এএসআই হামিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমডাঙ্গা আনন্দধাম ক্যানেলপাড়া কালিমন্দির এলাকা থেকে তুষারকে গ্রেপ্তার করে। গতকালই তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’