জীবননগরে ইজিবাইকের ধাক্কায় বাইসাকেল আরোহী জখম
- আপলোড তারিখঃ
১৫-০৬-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
জীবননগরে ইজিবাইকের ধাক্কায় মিলন মণ্ডল (৪০) নামের এক বাইসাইকেল আরোহী গুরুতর জখম হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জীবননগর-নারায়নপুর সড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা গুরুতর জখম অবস্থায় মিলনকে উদ্ধার করে সদর হামপাতালে ভর্তি করে। জখম মিলন জীবননগর উপজেলার গোয়ালপাড়াগ্রামের মৃত তোয়াজ আলী মণ্ডলের ছেলে। জখম গুরুতর হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত মিলনকে উন্নত চিকিৎসার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
জানা যায়, গতকাল বিকেলে জীবননগর বজারে কাজ শেষে বাইসাইকেলযোগ নিজ বাড়ির উদ্যেশে যাচ্ছিলেন মিলন। পথের মধ্যে জীবননগর-নারায়নপুর সড়কে একটি ইজিবাইক পিছনদিক থেকে বাইসাইকেলে ধাক্কা দেয়। ইজিবাইকের ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হয় মিলন। স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মিলনকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।
কমেন্ট বক্স