বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা দিয়ে দেশে ফিরলেন আরও ২০ জন

  • আপলোড তারিখঃ ১৫-০৬-২০২১ ইং
দর্শনা দিয়ে দেশে ফিরলেন আরও ২০ জন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে নতুন করে আরও ১৬ জন বাংলাদেশি ভারত থেকে দেশে ফিরেছেন। নতুন প্রবেশ করা এই ১৬ জন বাংলাদেশির কারো শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি। গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার জয়নগর চেকপোস্ট দিয়ে এই ১৬ জন দেশে প্রবেশ করেন। এনিয়ে দর্শনা চেকপোস্ট দিয়ে মোট ৮৩৮ জন দেশে ফিরলেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান জানান, গতকাল সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেছেন ১৬ জন। তাদের সবার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। দেশে আসা নতুন এই ১৬ জনের কারো শরীরে করোনা শনাক্ত না হওয়ায় পাঁচজনকে হোটেল ভিআইপিতে ও ১১ জনকে চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। তিনি আরও জানান, গত ১৭ মে থেকে গতকাল পর্যন্ত দর্শনার জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন মোট ৮৩৮ জন বাংলাদেশি। এরমধ্যে মোট ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। আক্রান্তদের সবাইকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখান থেকে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নতুন ফেরা ১৬ জনসহ বর্তমানে চুয়াডাঙ্গায় ৮৬ জন বাংলাদেশি নির্ধারিত বিভিন্ন স্থানে কোয়ারেন্টাইনে আছেন। করোনা শনাক্ত অন্য একজন হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’