বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ দুজন আটক

  • আপলোড তারিখঃ ১৪-০৬-২০২১ ইং
দর্শনা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ দুজন আটক
দর্শনা অফিস: দর্শনা থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল রোববার বেলা দেড়টার দিকে দর্শনা-কার্পাসডাঙ্গা সড়কের কুড়ুলগাছির চণ্ডিপুর থেকে তাঁদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজলের নেতৃত্বে থানার এসআই আহম্মদ আলী বিশ্বাস ও এএসআই শাহিন আলম গতকাল রোববার বেলা দেড়টার দিকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা-কার্পাসডাঙ্গা সড়কের কুড়ুলগাছি চণ্ডিপুর গ্রামের খামারিপাড়া জনৈক কালামের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর। এসময় উক্ত স্থান হতে ৪ শ গ্রাম ভারতীয় গাঁজাসহ আটক করা হয় মেহেরপুর সদর উপজেলার পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজপাড়ার মৃত হারেজ শেখের ছেলে রিপন (৩৫) ও একই এলাকার ৮ নম্বর ওয়ার্ড বাসস্ট্যান্ড পাড়ার আশকার আলীর ছেলে সোহেলকে (২১)। আটক আসামিদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদক দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে থানা পুলিশ।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’