বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় দুই ট্রাকের মধ্যে পিষ্ট হয়ে হেল্পারের মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৪-০৬-২০২১ ইং
চুয়াডাঙ্গায় দুই ট্রাকের মধ্যে পিষ্ট হয়ে হেল্পারের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ট্রাক টার্মিনালে ট্রাকের ধাক্কায় আশা (৪৫) নামের এক ট্রাক হেল্পারের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে সদর হাসপাতাল থেকে রাজশাহী নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত আশা চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার দিনু মণ্ডলের ছেলে। জানা যায়, গতকাল দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা ট্রাক টার্মিনালে একটি ট্রাককে পিছন থেকে বাক ঘুরানোর জন্য ট্রাকের চালককে দিকনির্দেশনা দিচ্ছিলেন আশা। এসময় ট্রাকটি পিছনের দিকে নিলে আশা পিছিয়ে যেতে গেলে পেছনে থাকা অন্য একটি ট্রাকের সঙ্গে তাঁর পিঠ ঠেকে যায়। এসময় তাঁর সামনে থাকা ট্রাকটির সঙ্গে আশা পিষ্ট হয়। এতে তাঁর পেটে গুরুতর জখম হয়। পরে স্থানীয় ব্যক্তিরা গুরুতর জখম অবস্থায় আশাকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আশাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসা জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আশার পরিবারের সদস্যরা গতকাল দুপুরেই উন্নত চিকিৎসার জন্য আশাকে নিয়ে ঢাকার উদ্যেশ্যে অ্যাম্বুলেন্সযোগে সদর হাসপাতাল ত্যাগ করে। রাজশাহী যাওয়ার পথের মধ্যে বিকেল পাঁচটার দিকে নাটোরে পৌঁছালে আশার মৃত্যু হয়। পরে ওই অ্যম্বুলেন্সযোগে আশার লাশ ইমলামপাড়ায় নেওয়া হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, ‘রক্তাক্ত জথম অবস্থায় দু-একজন রোগীকে জরুরি বিভাগে নেয়। ট্রাকের ধাক্কায় তাঁর পিঠ থেকে পেটে পর্যন্ত গুরুতর জখম হয়েছে বলে জানতে পারি। রোগীর পেটের ক্ষত গুরুতর ও রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।’ চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। তবে এ ঘটনায় আমরা কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’