আলমডাঙ্গায় অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার
- আপলোড তারিখঃ
১২-০৬-২০২১
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার চরশ্রীরামপুরে অপহৃত মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অপহরণ করে আটকিয়ে ধর্ষণের অভিযোগ তুলে গতকাল শুক্রবার বিকেলে ওই মাদ্রাসাছাত্রীর মা আলমডাঙ্গা থানায় একটি মামলা করেন।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে জহুরুল ইসলাম (২৫) কয়েক মাস পূর্বে একই গ্রামের সোহেল রানার মেয়ে চুয়াডাঙ্গা মহিলা ক্যাডেট মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রীকে বিভিন্ন সময় প্রেম নিবেদন করে আসছিল। ওই মাদ্রাসাছাত্রী তার প্রেমের প্রস্তাবে রাজি না হয়ে বাড়ির লোকজনের নিকট জানায়। তারা জহুরুলকে তার মেয়েকে বিরক্ত করতে নিষেধ করে। প্রেম প্রস্তাব মেনে না নেওয়ায় গত ২ জুন বেলা ১১টার দিকে মাদ্রাসাছাত্রী আলমডাঙ্গায় আসার মুহূর্তে আসাননগর নতুন ব্রিজের নিকট পৌঁছালে মাইক্রোবাসযোগে জহুরুলসহ অজ্ঞাত ৪-৫ জন অপহরণ করে নিয়ে যায়।
মেয়েকে উদ্ধারের বিষয়ে ওই মাদ্রাসাছাত্রীর স্বজনরা থানায় সাধারণ ডায়েরি করেন। গতকাল শুক্রবার আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে ওই মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করে। আজ শনিবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ওই মাদ্রাসাছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানা গেছে।
কমেন্ট বক্স