বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জুডিসিয়াল ড্যাশবোর্ড-বিষয়ক অনলাইন প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১২-০৬-২০২১ ইং
জুডিসিয়াল ড্যাশবোর্ড-বিষয়ক অনলাইন প্রশিক্ষণ অনুষ্ঠিত
চুয়াডাঙ্গার বিচার বিভাগীয় কর্মকর্তা-কমর্চারীবৃন্দের অংশগ্রহণে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার বিচার বিভাগীয় কর্মকর্তা-কমর্চারীদের অংশগ্রহণে জুডিসিয়াল ড্যাশবোর্ড-বিষয়ক অনলাইন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটা থেকে তিন ঘণ্টাব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দারের সভাপতিত্বে এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব এবং এটুআই প্রকল্প পরিচালক ড. মো. আব্দুল মান্নান (পিএএ)। অনলাইন প্রশিক্ষণে আরও সংযুক্ত ছিলেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান, যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদার এবং মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী, সিনিয়র সহকারী জজ ছানাউল্ল্যাহ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পাপিয়া নাগ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলাম, সহকারী জজ নাজনীন আক্তার, মো. আরমান হোসেন, নীলা খাতুন এবং মো. ইব্রাহিম খলিল। সভাপতি, প্রধান অতিথি ছাড়াও প্রশিক্ষণের সেশন পরিচালনা করেন এটুআই জুডিসিয়ারি টিমের সদস্য অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা খান, যুগ্ম জেলা ও দায়রা জজ সাব্বির মাহমুদ চৌধুরী, সিনিয়র সহকারী জজ মাহবুব সোবহানী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারিহা নোশিন বর্ণী। অনুষ্ঠিত প্রশিক্ষণে চুয়াডাঙ্গার ১০ জন বিচারক এবং ৩০ জন কর্মচারী প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। অনলাইন ড্যাশবোর্ডের মাধ্যমে সহজেই নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ আদালতসমূহের কার্যক্রম সম্পর্কে জানতে সক্ষম হবে। বিচার বিভাগের ডিজিটাইজেশনের ক্ষেত্রে অত্র প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’