গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
- আপলোড তারিখঃ
১১-০৬-২০২১
ইং
গাংনী অফিস:
গাংনী হাটবোয়ালিয়া সড়কে বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত চার যুবকের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম শাকিল হোসেন (২৫)। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে কুষ্টিয়া মেডিকেলে তার মৃত্যু হয় বলে তার পারিবারিক সুত্রে জানা গেছে। আহত অন্য তিনজন হলেন- গাংনী উপজেলার বাথানপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সাব্বির হোসেন (২২), হেমায়েতপুর গ্রামের ইনারুল ইসলামের ছেলে ইমরান হোসেন (২১) ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাটুভাঙ্গা জামিরুল ইসলামের ছেলে রাশিদুল ইসলাম (১৮)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাংনী হাটবোয়ালিয়া সড়কের মালশাদহ-গোপালনগরের মাঠের মাঝখানে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সাব্বির হোসেন, ইমরান হোসেন ও শাকিল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন চিকিৎসক। রাশিদুল ইসলাম গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক পারভেজ হোসেন জানান, আহতদের মাথায়, লাঞ্চে এবং মুখমন্ডলে ব্যাপক হ্মত হয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার উপপরিদর্শক (এসআই) সুমন জানান, আহতরা সবাই মোটরসাইকেল আরোহী। আহত শাকিল ও রাশেদুল ইসলাম গাংনী থেকে হাটবোয়ালিয়ার দিকে এবং সাব্বির হোসেন ও ইমরান হোসেন গাংনীর দিকে আসছিলেন। মালশাদহ মাঠের মধ্যে দুটি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে তারা সকলেই আহত হন। তবে দুর্ঘটনার শিকার মোটরসাইকেল দুটি উদ্ধার থানায় নেওয়া হয়েছে।
কমেন্ট বক্স