বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে ভারতীয় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ১০-০৬-২০২১ ইং
মহেশপুরে ভারতীয় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ভারতীয় গাঁজাসহ কিতাবুল ইসলাম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। গতকাল বুধবার ভোর চারটার দিকে উপজেলার অনন্তপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত কিতাবুল ইসলাম মহেশপুর উপজেলার অনন্তপুর গ্রামের মৃত মুজাম মণ্ডলের ছেলে। খালিশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, ভারত থেকে গাঁজা এনে বাংলাদেশে পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালানো হয়। এসময় কিতাবুলের বাড়ির পেছনের মাঠ থেকে ১ কেজি ৬ শ গ্রাম ভারতীয় গাঁজাসহ তাঁকে আটক করা হয়। পরে বিজিবির পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’