চুয়াডাঙ্গায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু
- আপলোড তারিখঃ
০৯-০৬-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় সাপের কামড়ে তারিক হোসেন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা সকালেই গুরুতর অসুস্থ অবস্থায় তারিককে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তারিক হোসেন সদর উপজেলার মোহাম্মদজুমা গ্রামের জামান হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে নিজ ঘড়ে ঘুমিয়ে ছিলো তারিক। এসময় হঠাত অসুস্থ বোধ করলে তার ঘুম ভেঙে যায়। পরিবারের সদস্যদেরকে অসুস্থতার বিষয়ে জানালে তাকে স্থানীয় এক ফার্মেসিতে নেওয়া হয়। গ্যাসট্রিকের সমস্যা ভেবে তার শরীরে একটা সার্জেল গ্যাসের ইনজেকশন পুশ করে ফার্মেসিস্ট। ইনজেকশন নেওয়ার পরে কিছুটা সুস্থ বোধ করলে গ্যাসের সমস্য ভেবেই নিজ ঘরে আবার শুয়ে পড়ে তারিক। পরে ভোড় চারটার দিকে সে আবার অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা সকালে তাকে সদর হাসাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তারিকের শরীরে সাপের বিষের সাইন সিংটম দেখে সাপে কামরের বিষয়ে নিশ্চিত হন। এসময় তারিককে দ্রুত হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০ টার দিকে তারিকের মৃত্যু হয়।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ বলেন, ‘তারিককে বিষধর সাপে কামড়েছিল। তার শরীরে সাপে কামড়রের সাইন সিংটম পরিলক্ষিত হয়েছে। জরুরি বিভাগ থেকে তাকে দ্রুত হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। সাপে কামড়ের পর সময় বিলম্ব না করে তাকে হাসপাতালে নেওয়া হলে সম্ভবত সে বেঁচে যেত।’
কমেন্ট বক্স