বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ঐতিহাসিক ৬ দফা দিবস পালন করল ছাত্রলীগ

  • আপলোড তারিখঃ ০৮-০৬-২০২১ ইং
চুয়াডাঙ্গায় ঐতিহাসিক ৬ দফা দিবস পালন করল ছাত্রলীগ
সমীকরণ প্রতিবেদন: ঐতিহাসিক ৬ দফা দিবস পালন করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। এ উপলক্ষে ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ঘোষণা মোতাবেক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে জেলা ছাত্রলীগ। গতকাল সোমবার সকাল ৭টায় জেলা ছাত্রলীগের কেদারগঞ্জস্থ দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা। কর্মসূচি পালনকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল, জেলা ছাত্রলীগ নেতা তানবিন আহমেদ সোহাগ, ফারহান রাব্বি, আরফিন সজীব, সাইফুল, সালেকিম, রাইসুল, শেখ রাব্বি, রমেলসহ চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’