বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সন্ধ্যার বৃষ্টিতে কিছুটা স্বস্তি

  • আপলোড তারিখঃ ০৮-০৬-২০২১ ইং
সন্ধ্যার বৃষ্টিতে কিছুটা স্বস্তি
চুয়াডাঙ্গায় ভ্যাপসা গরমের সাথে বিদ্যুতের লুকোচুরি নিজস্ব প্রতিবেদক: সারা দিন ভ্যাপসা গরম আর বিকেলে বৃষ্টির লুকোচুরি খেলায় মেতেছে প্রকৃতি। অন্যদিকে বিদ্যুতের ভোগান্তিতে রীতিমত নাভিশ্বাস হয়ে পড়েছে চুয়াডাঙ্গা শহরবাসী। তবে বিকেলের পর এক পশলা বৃষ্টি জনমনে এনে দিয়েছে কিছুটা স্বস্তি। গতকাল সোমবারও একই অবস্থা চুয়াডাঙ্গায়। এদিন জেলায় সর্বোচ্চ তামপাত্রা ছিল ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর সন্ধ্যার বৃষ্টি রেকর্ড করা হয় ৫ মিলিমিটার একইসাথে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৯ কিলোমিটার। গতকাল রোববার সকাল থেকেই চুয়াডাঙ্গার আকাশে ছিল সূর্যের তীব্রতা। বেলা গড়ার সাথে সাথে তা আরও উত্তপ্ত হয়ে ওঠে। বাড়তে থাকে আরও তাপদাহ। এমনিতেই গরমে অতিষ্ঠ শহরবাসী তার ওপর আবার বিদ্যুতের লুকোচুরি খেলা। সকাল থেকেই শহরের সব ক’টি ফিডারে দীর্ঘসময় ধরে বিদ্যুৎ বন্ধ ছিল। এতে ভোগান্তি বেড়েছে আরও কয়েকগুণে। জনসাধারণ একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে। শহরবাসীর অভিযোগ, গতকাল সকাল থেকেই বন্ধ ছিল বিদ্যুৎ। দীর্ঘ সময় বিদ্যুত না থাকায় তীব্র গরমে জনসাধারণ একেবারে নাভিশ^াস হয়ে পড়েছে। একটি ফিডারে বিদ্যুত থাকলেও ছিল না অন্য ফিডারে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুত বিভ্রাটে নাজেহাল হয়ে পড়ে লোকজন। এ ব্যাপারে চুয়াডাঙ্গা ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী ময়নুদ্দিন জানান, বিদ্যুতের বিক্রয় ও বিতরণ বিভাগে কোনো ত্রুটি ছিল না। তবে পাওয়ার গ্রিড সাব স্টেশনে ত্রুটি থাকায় বিদ্যুতের বিভ্রাট ঘটেছিল। কিছু সময় মেরামতের কাজের জন্য বিদ্যুত বন্ধ ছিল। দুপুরের আগেই অবশ্য বিদ্যুৎ সচল হয়েছে। এদিকে চুয়াডাঙ্গার আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জামিনুর রহমান জানান, গতকাল জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ শমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সারা দিন রোদের প্রখরতায় তীব্র তাপদাহ অনুভূত হয়েছে। তবে বিকেলের পর বৃষ্টি ও বাতাসে সে তাপদাহ সহনীয় মাত্রায় আসে। এদিন জেলায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় এবং বাতাসের গতিবেগ ছিল ১৯ কিলোমিটার।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’