বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে লেদ মিস্ত্রিকে গলাকেটে হত্যা

  • আপলোড তারিখঃ ০৭-০৬-২০২১ ইং
কালীগঞ্জে লেদ মিস্ত্রিকে গলাকেটে হত্যা
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে শাহিন (২৮) নামে এক লেদ মিস্ত্রিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার সকাল ৮টার দিকে বালিয়াডাঙ্গা পালপাড়া এলাকায় একটি কলাবাগান থেকে তাঁর মরদহে উদ্ধার করে পুলিশ। নিহত শাহিন একই এলাকার বটতলাপাড়ার চান মিয়ার ছেলে। সকালে স্থানীয়রা তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, নিহত শাহিন হোসেন সম্প্রতি বালিয়াডাঙ্গা বাজার এলাকায় একটি লেদ মেশিন বসিয়ে কাজ করতেন। সকালে তাঁকে পাওয়া যাচ্ছে না, এমন সংবাদ পাওয়ার পর সবাই খোঁজাখুঁজি শুরু করেন। এরপর তাঁদের বাড়ির পাশে রাস্তার ওপর তাঁর ব্যবহৃত একটি জুতা পাওয়া যায়। এরপর এলাকায় রনজিৎ কুমার নামে এক ব্যক্তির কলাবাগানে তাঁর মরহেদ পড়ে থাকতে দেখা যায়। তবে তাঁকে তাঁর বা শক্ত কিছু দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে বলে যোগ করেন এ স্থানীয় জনপ্রতিনিধি। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর মিয়া জানান, ‘সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছেছি। তাঁকে শ্বাসরোধ করে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে বা কারা তাঁকে হত্যা করেছে, তা এখনি নিশ্চিত করা যাচ্ছে না।’  


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’