বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ফেনসিডিলসহ বরখাস্তকৃত পুলিশ সদস্য আটক

  • আপলোড তারিখঃ ০৬-০৬-২০২১ ইং
মেহেরপুরে ফেনসিডিলসহ বরখাস্তকৃত পুলিশ সদস্য আটক
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর শহরে অভিযান চালিয়ে ৩ বোতল ফেনসিডিলসহ পুলিশের বরখাস্তকৃত কনস্টেবল রুবেল শেখকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান চালান ডিবির এসআই হাবিবুর রহমান। এসময় এএসআই ইব্রাহিম বিশ্বাস, আহসান হাবিব ও এএসআই হেলাল উদ্দিন অভিযানে অংশ নেন। ডিবির ওসি জানান, শহরে টহলরত অবস্থায় একটি রিক্সাকে সন্দেহ হলে রিক্সাকে থামতে বলা হয়। এসময় রুবেল শেখ ও তার স্ত্রী তানিশা ইয়াসমিন রিক্সা থেকে নেমে পালানোর চেষ্টা করে। এসময় রুবেল শেখ আটক করা গেলেও তানিশা পালিয়ে যায় পরে তাদের বিরুদ্ধে সদর থানা মামলা দায়ের করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’