বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৬-০৬-২০২১ ইং
মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ হাবিবুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার দিবাগত রাতে শোলমারী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাবিবুর রহমান শোলমারী গ্রামের জামাল উদ্দিনের ছেলে। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির এসআই মো. হাবিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় এএসআই মো. হেলাল উদ্দিন, এএসআই মো. ইব্রাহিম বিশ্বাস, এএসআই আহসান হাবীবসহ ডিবির অন্য সদস্যরা মেহেরপুর সদর উপজেলার শোলমারী এলাকায় অভিযান চালিয়ে মো. হাবিবুর রহমানকে (৩৮) গ্রেপ্তার করেন। এসময় তাঁর কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। তাঁর বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’