বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে নবজাতকের মৃত্যু, বিচার দাবিতে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ০৩-০৬-২০২১ ইং
মেহেরপুরে নবজাতকের মৃত্যু, বিচার দাবিতে মানববন্ধন
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নার্স নাজমিন নাহার ও জান্নাতুল নাঈমের অবহেলায় নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ‘নার্সের অবহেলা ও গাফিলতির কারণে নবজাতকের মৃত্যুর বিচার চাই’ এ স্লোগানে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে মানববন্ধন করেন তাঁরা। এসময় বক্তব্য দেন ভুক্তভোগী পরিবারের সদস্য রাসেল ও মারুফ। পরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের রুমের সামনে বসে অবস্থান ধর্মঘট করেন তাঁরা। পরে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সেখানে উপস্থিত হয়ে বলেন, এ ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা বলেন, আগামী ৭২ ঘণ্টার ভেতরে যদি কোনো সুষ্ঠু বিচার না হয়, তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। এসময় সেখানে উপস্থিত ছিলেন সৈকত, সৌরভ, তৌফিক, কৌশিক, হাসিবসহ আরও অনেকে। উল্লেখ্য, গত সোমবার বিকেল ৪টার দিকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এক নবজাতককে ভর্তি করা হয়। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে হাসপাতালে ভর্তি করলে নবজাতকটি আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। এসময় কর্তব্যরত নার্স নাজমিন নাহার ও জান্নাতুল নাঈমের কাছে রোগীর স্বজনরা বিষয়টি জানালে তাঁরা রোগীর স্বজনদের ধমক দিয়ে তাড়িয়ে দিয়ে মোবাইলে ইন্টারনেটে মগ্ন ছিলেন। এরপর ওই নবজাতকের মৃত্যু হয়।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’