বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গত ২৪ ঘণ্টায় দামুড়হুদায় ২৪ জনের কোভিড পজিটিভ

  • আপলোড তারিখঃ ০৩-০৬-২০২১ ইং
গত ২৪ ঘণ্টায় দামুড়হুদায় ২৪ জনের কোভিড পজিটিভ
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলায় বিভিন্ন ইউনিয়ন গত ২৪ ঘণ্টায় ১১৮ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করার পর তা পরীক্ষা করা হলে ২৪ জনের নমুনায় করোনা পজিটিভ হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টার দিকে শিবপুর স্কুলমাঠে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির উদ্যোগে মেডিকেল টিম বসিয়ে জ্বরে আক্রান্ত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। পরে আক্রান্তদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়। এবং উপজেলা স্বাস্থ্য বিভাগ তাদের সার্বিক দেখভালের দায়িত্বে রয়েছে। মেডিকেল টিম চলাকালে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, দামুড়হুদা মডেল থানার ওসি আব্দুল খালেক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’