বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে বাইসাইকেল চালানো শিখতে গিয়ে শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৩-০৬-২০২১ ইং
হরিণাকুণ্ডুতে বাইসাইকেল চালানো শিখতে গিয়ে শিশুর মৃত্যু
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় বাইসাইকেল চালানো শিখতে গিয়ে আামগাছের সাথে ধাক্কা খেয়ে সুরাইয়া (১০) নামে এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের ভবিতপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছ। নিহত সুরাইয়া ওই গ্রামের ফুলছদ্দিন মিয়ার কন্যা এবং ভবিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। নিহতের চাচা নজির উদ্দিন জানান, দুপুরে সুরাইয়া তাঁর পিতার বাইসাইকেল নিয়ে বাড়ির বাইরে যায়। রাস্তায় সাইকেল চালানো শিখতে গিয়ে আমগাছের সাথে ধাক্কা লাগে। এতে তার বুকে ও মাথায় আঘাত লাগে। তাকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজেদুর রহমান জানান, শিশুটির বুকে ও মাথায় আঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ফলে হাসপাতালে আসার পথেই তার মৃত্যু হয়েছে। হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, শিশু সুরাইয়ার মৃত্যু দুঃখজনক। এ ঘটনায় একটি অপমৃত্য মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’