বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ০২-০৬-২০২১ ইং
মেহেরপুরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে ৪ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলে- মেহেরপুর পৌরসভা এলাকার স্টেডিয়াম পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে রায়হান খান (৫৭) ও একই এলাকার রায়হান খানের ছেলে টুটুল খাঁ (৩০)। মেহেরপুর জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী সাংবাদিকদের জানান, মেহেরপুর পৌরসভা এলাকার স্টেডিয়াম পাড়ায় মাদক নিয়ে অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি.) হাবিবুর রহমান, এএসআই (নি.) মাহাতাব উদ্দিন ও এএসআই (নি.) ইব্রাহিম বিশ্বাস ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রায়হান ও টুটুলকে আটক করেন। এসময় তাঁদের কাছ থেকে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটককৃত টুটুল ও রায়হানের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’