বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০২-০৬-২০২১ ইং
চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় এক বছরের সাজাপ্রপ্ত দুজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদাহ বাজার ও তালতলা গ্রামে অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর শহরের মুক্তিপাড়ার সানোয়ার হোসেনের ছেলে খাইরুল ইসলামস (৩৫) ও আলুকদিয়া গ্রামের ফেরদৌস হোসেনের ছেলে জাকির হোসেন (২৬)। পুলিশ সূত্রে জানা যায়, পৃথক দুটি মামলায় আদালত এদেরকে এক বছরের সাজা দিলে দীর্ঘদিন ধরে এরা আত্মগোপনে ছিলেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াস হোসেন ফোর্স নিয়ে তালতলা গ্রাম থেকে খাইরুল ইসলামকে গ্রেপ্তার করেন। অপরদিকে, উপ-পরিদর্শক (এএসআই) আরাফাত ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ এলাকায় অভিযান চালিয়ে জাকির হোসেনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে খাইরুল ইসলামকে গতকালই আদালতে সোপর্দ করে পুলিশ।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’