বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে বাবার মৃত্যু, ছেলে হাসপাতালে ভর্তি

  • আপলোড তারিখঃ ৩১-০৫-২০২১ ইং
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে বাবার মৃত্যু, ছেলে হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওল্টু বিশ্বাস (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে নিহত ওল্টুর ছেলে আকাশ (৮)। আজ সোমবার (৩১ মে) দুপুর একটার দিকে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা ওল্টু বিশ্বাস ও আকাশকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ওল্টু বিশ্বাসকে মৃত ঘোষণা করেন ও আহত আকাশকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন। নিহত ওল্টু বিশ্বাস ইব্রাহিমপুর মাঝেরপাড়ার মৃত দলু মণ্ডলের ছেলে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’