আলমডাঙ্গায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল শিশু
- আপলোড তারিখঃ
৩১-০৫-২০২১
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল কুমারী গ্রামের শিশুকন্যা। ওই শিশু ৫ম শ্রেণির ছাত্রী। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আলমডাঙ্গার কুমারীর বিল্লাল হোসেনের শিশুকন্যা ঈষিতার বিয়ে ঠিক হয়। রোববার রাতে এ বিয়ের আয়োজন করা হয়। বাল্যবিয়ের কথা গ্রামে জানাজানি হলে গ্রাম থেকে উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডলের কাছে অভিযোগ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি জানার পর তিনি আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীরকে অবহিত করলে রাতেই পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ বাল্যবিয়ে বন্ধ করে দেয়।
কমেন্ট বক্স