বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জামায়াতের সেক্রেটারি রুহুল আমিন কারাগারে

  • আপলোড তারিখঃ ৩১-০৫-২০২১ ইং
জামায়াতের সেক্রেটারি রুহুল আমিন কারাগারে
নিজস্ব প্রতিবেদক: নাশকতার পরিকল্পনা মামলার আসামি চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট রুহুল আমিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ প্রদান করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ মার্চ শহরের কবরী রোডে নাশকতার পরিকল্পনার অভিযোগে শরীফ হাসান নামে এক জামায়াত নেতাকে আটক করে পুলিশ। সেসময় তাঁর কাছ থেকে ‘জিহাদি’ বই উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ‘জিহাদি’ বইগুলোর মধ্যে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানের লেখা ‘বিতর্কিত’ বইসহ বিভিন্ন ‘জিহাদি’ মতাদর্শের বইও ছিল। পরে আটক শরীফের স্বীকারোক্তিতে জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. রুহুল আমিনের বাসা ও চেম্বারে তল্লাশি করে পুলিশ। সেখান থেকেও উদ্ধার করা হয় একই ধরনের বই-পুস্তক। এ ঘটনায় পরদিন পুলিশ বাদী হয়ে সে সময় গ্রেপ্তারকৃত আসামি শরীফ, পলাতক জেলা জামায়াত সেক্রেটারি অ্যাড. রুহুল আমিনসহ তিনজনের নাম উল্লেখ ও ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করে। এরপর জেলা জামায়াতের সেক্রেটারি রুহুল আমিন ও অন্য আসামিরা গত ২৪ মার্চ উচ্চআদালত থেকে অর্ন্তবর্তীকালিন জামিন লাভ করেন। এরপর আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় গতকাল রোববার (৩০ মে) আসামিরা নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত সূত্রে জানা গেছে, নিম্ন আদালতে জামিন আবেদন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. রুহুল আমিন ও পৌর জামায়াতের আমির মাসুদ পারভেজ রাসেল। এসময় রাসেলের জামিন মঞ্জুর করা হলেও রুহুল আমিনের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে তাঁকে কঠোর নিরাপত্তা বলয়ে জেলহাজতে নেওয়া হয়। এ মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নেন এপিপি অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী ও অ্যাড. শরীফ উদ্দীন হাসু।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’