বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের গাংনীতে ২১ পিস ইয়াবাসহ দুজন আটক

  • আপলোড তারিখঃ ২৯-০৫-২০২১ ইং
মেহেরপুরের গাংনীতে ২১ পিস ইয়াবাসহ দুজন আটক
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে ২১ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁদের আটক করে। আটককৃতরা হলেন- উপজেলার ছাতিয়ান গ্রামের পশ্চিমপাড়ার মৃত জমির উদ্দিনের ছেলে শামীম রেজা (২৬) ও বামন্দী নিশিপুর গ্রামের ক্যাম্পার মোয়াজ্জেম আলীর ছেলে মাসুদ রানা (১৯)। মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুর গাংনী উপজেলার ঐতিহ্যবাহী ব্যবসার প্রাণকেন্দ্র বামন্দী এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি.) হাবিবুর রহমান, এএসআই (নি.) আহসান হাবিব ও এএসআই (নি.) হেলাল উদ্দিন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শামীম রেজা ও মাসুদ রানাকে ২১ পিস ইয়াবাসহ আটক করে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’