বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ট্রেনে কেটে অজ্ঞাত কিশোরের মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৯-০৫-২০২১ ইং
দর্শনায় ট্রেনে কেটে অজ্ঞাত কিশোরের মৃত্যু
দর্শনা অফিস: দর্শনায় ট্রেনে কেটে অজ্ঞাত এক কিশোরের (১৬) মর্মান্তিক মৃত্যু হয়েছে। দর্শনা জিআরপি পুলিশ লাশ উদ্ধার করেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দর্শনা হল্ট স্টেশন ও হঠাৎপাড়া রেলক্রসিং-এর মাঝামাঝি ওয়েভ ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টারের নিকট এ ঘটনা ঘটে। জানা যায়, গতকাল রাতে দর্শনা হঠাৎপাড়া ওয়েভ ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টারের নিকট ট্রেনে কাটা অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। এসময় দ্রুত দর্শনা থানা পুলিশ ও দর্শনা জিআরপি পুলিশের খবর দিলে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান কাজল ঘটনাস্থলে পৌঁছায়। পরে দর্শনা হল্ট স্টেশনের পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে পরিচয়বিহীন ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশি হেফাজতে নেন। স্থানীয়রা জানাযায়, গোয়ালন্দ স্টেশন থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখে যাওয়া গোয়ালন্দ এক্সপ্রেস লোকাল ট্রেনটি গতকাল রাত ৮টার দিকে দর্শনা রেল ক্রসিং অতিক্রম করে খুলনা অভিমুখে যাচ্ছিল। পরপরই দর্শনা ওয়েভ ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টারের নিকট ট্রেনে কাটা ১৬-১৭ বছরের এক যুবকের লাশ দেখতে পায় স্থানীরা। এসময় ট্রেনে কাটা ওই যুবকের লাশ দেখে তারা কেউ চিনতে না পারাই পুলিশের খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছে। স্থানীয়রা ধারণা করছে, ট্রেনে কাটা অজ্ঞাত ওই যুবক কোনো হকারি পেশার সাথে সম্পৃক্ত। সে হইতো টিকিট না কেটে টেনের ইঞ্জিনের পাশে অথবা পিছনের দিকে বসে ছিল। এসময় ক্লান্তিময় শরীরে অবচেতন অবস্থায় পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে। তা ছাড়া এটি কোনো আত্যহত্যা নয়। তা ছাড়া সাধারণত আত্যহত্যা হলে ওই যুবকের শরীর থেকে বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হতো। শেষ খবর পাওয়া পর্যন্ত দর্শনা জিআরপি পুলিশের ইনচার্জ এসআই জিয়াউর রহমান জানান, অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে দর্শনা হল্ট স্টেশনে রাখা হয়েছে। আজ সুরুতহাল শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হবে। এর মধ্যে পরিচয় মিললে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’