বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

  • আপলোড তারিখঃ ২৮-০৫-২০২১ ইং
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় রহমত উল্লাহ (৪৫) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর একটার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত রহমত উল্লাহ চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের আলুকদিয়া মল্লিকপাড়ার শহর আলী মোল্লার ছেলে ও ভালাইপুর মান্নান খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে ভালাইপুরে প্রাইভেট পড়িয়ে নিজ বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন শিক্ষক রহমত উল্লাহ। পথের মধ্যে আলুকদিয়া বাজারে পৌঁছালে ভালইপুর থেকে চুয়াডাঙ্গা মুখি একটি দ্রুত গোতীর ট্রাক তাঁকে ধাক্কায় দেয়। ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর জখম হয়। এসময় স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন এবং উন্নত চিকিৎসার জন্য রোগীকে রাজশাহী মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন। পরে দুপুর একটার দিকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত রহমত উল্লাহকে জরুরি বিভাগে নেয়া হয়। রোগীর মাথায় সিভিআর ইঞ্জুরিসহ ডান পায়ের একপাশ চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম অবস্থায় পেয়েছিলাম। জরুরি বিভাগ থেকে তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। এবং রোগীকে উন্নত চিকিৎসার জন্য যত দ্রুত সম্ভব রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে দুপুর একটার দিকে ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ‘এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ও তাঁদের লিখিত আবেদনের পেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় লাশ হস্তাস্তর করা হয়েছে। তবে ট্রকটি আটক রয়েছে।’


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’