মেহেরপুরে ৪০ গ্রাম গাঁজাসহ এক বৃদ্ধ আটক
- আপলোড তারিখঃ
২৭-০৫-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ৪০ গ্রাম গাঁজাসহ আবু সেলিম নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার ইছাখালী গ্রাম থেকে আবু সেলিমকে গ্রেপ্তার করা হয়। আবু সেলিম একই গ্রামের আওলাদ হোসেনের ছেলে।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক খায়রুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ইচাখালী গ্রামে আবু সালেমের বাড়ি অভিযান চালান। এ সময় আবু সেলিমকে গ্রেপ্তার করার পর তাঁর স্বীকারোক্তি অনুযায়ী তাঁর ঘর থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কমেন্ট বক্স