বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভারত ফেরত ৮২ জন মেহেরপুরে কোয়ারেন্টাইনে

  • আপলোড তারিখঃ ২৭-০৫-২০২১ ইং
ভারত ফেরত ৮২ জন মেহেরপুরে কোয়ারেন্টাইনে
প্রতিবেদক, মেহেরপুর: ভারত থেকে আগত ৮২ জন বাংলাদেশিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হলো মেহেরপুরে। গতকাল বুধবার পর্যন্ত চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত হয়ে ভারতে থেকে মোট ৮২ জন বাংলাদেশিকে পুলিশ প্রহরায় মেহেরপুরে নেওয়া হয়েছে। মেহেরপুর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র এবং টিটিসিতে এ ৮২ জনকে রাখা হয়েছে। প্রথম দফায় ১৮ জন, দ্বিতীয় দফায় ৩৩ জন এবং তৃতীয় দফায় ৩১ জন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভারত ফেরত নাগরিককে এখানে আনা হয়েছে। আগামী ১৪ দিন তাঁরা মেহেরপুরে অবস্থান করবেন। ভারত সীমান্ত পার হওয়ার সময় তাঁদের সোয়াব পরীক্ষা করা হয়েছে। যাদের রিপোর্ট নেগেটিভ হয়েছে, তাদেরকে কেবল মেহেরপুরে নেওয়া হয়েছে। ভারত ফেরত সকল বাংলাদেশিদের দেখভালের দায়িত্বে রয়েছেন মেহেরপুর জেলা প্রশাসন। সার্বিক বিষয়টি তদারকি করছেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম। মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, ভারত থেকে আগত বাংলাদেশিদের নিয়ম মেনে তিন বেলা খাবার সরবরাহ করাসহ স্বাস্থ্যর বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। আগত ব্যক্তিদের মধ্যে মেহেরপুরের কোনো ভারত ফেরত নেই বলে তিনি জানান।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’