বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রধানমন্ত্রীর শুভ চিন্তায় জনগণ এখন শান্তিতে আছে

  • আপলোড তারিখঃ ২৬-০৫-২০২১ ইং
প্রধানমন্ত্রীর শুভ চিন্তায় জনগণ এখন শান্তিতে আছে
চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে সহায়তা-সামগ্রী বিরণকালে চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মধ্যে সেলাই মেশিন, হুইল চেয়ার, ঢেউটিন ও মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন। প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দূরদর্শী চিন্তার মানুষ। এমন কোনো দিক নেই, যেদিক নিয়ে তিনি ভাবেন না। প্রতিনিয়ত দেশের সাধারণ মানুষকে নিয়ে তিনি ভাবছেন। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর, দেশের ক্ষতিগ্রস্থ, অসহায়সহ প্রায় সব শ্রেণির মানুষ সরকারি সহযোগিতা পাচ্ছেন। অসহায় ও দারিদ্রদের নিয়ে তিনি বার বার ভাবছেন। বর্তমানে দেশে কেউ না খেয়ে মারা যায় না। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর শুভ চিন্তায় জনগণ এখন শান্তিতে আছে। সাধারণ মানুষের প্রত্যেকটি কষ্ট যেন তাঁর নিজের কষ্ট। সে জন্য তাঁর মানুষের জন্য পরিশ্রম করার শেষ নেই। সেই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলা পরিষদ থেকেও অসহায় এবং দরিদ্র মানুষদের সহযোগিতা করা হচ্ছে। আজকে উদ্বোধনের মাধ্যমে এই সহযোগিতা কার্যক্রম প্রদানের সূচনা হলো। পর্যায়ক্রমে সবগুলো বিতরণ করা হবে। চুয়াডাঙ্গা জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ৫ লাখ টাকা দিয়ে ৩০ বান ঢেউটিন, হুইল চেয়ার ১০টি ও সেলাই মেশিন ৪০টি পর্যায়ক্রমে শারীরিক ও সামজিক দূরত্ব বজায় রেখে দেওয়া হবে। এছাড়াও প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে ১৫ লাখ টাকার ২৭শ প্যাকেট ত্রাণ হিসেবে প্রতিটি প্যাকেটে চাউল ৫ কেজি, মসুর ডাল ১ কেজি, আটা ২ কেজি, লবণ ১ কেজি, সাবান ১ পিস দেওয়া হবে। এসব সামগ্রী বিতরণকালে উপস্থিত আরও ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদ সদস্য ও চুয়াডাঙ্গা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি শহিদুল ইসলাম (সাহান), তানিয়া বেগম, জহুরুল ইসলাম, মিফতাহুর রহমান সাজু, রফিকুল, খলিলুর রহমান প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’