মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কৃষিক্ষেত্রে আধুনিকায়ন করেছে বর্তমান সরকার

  • আপলোড তারিখঃ ২৬-০৫-২০২১ ইং
কৃষিক্ষেত্রে আধুনিকায়ন করেছে বর্তমান সরকার
গাংনীতে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণকালে এমপি সাহিদুজামান খোকন গাংনী অফিস: মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেছেন, ‘কৃষিপণ্য উৎপাদনে কৃষকের বিপুল পরিমাণ খরচ হয়। খরচ বেশি হওয়ায় উৎপাদিত ফসলের কাক্সিক্ষত মূল্যে না পেলে লোকসানের মুখে পড়তে হয় কৃষকদের। তাই কৃষকের খরচ কমাতে কৃষিক্ষেত্রে আধুনিকায়ন করেছে বর্তমান সরকার। ভর্তুকি মূল্যে কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা ছাড়াও সার ও বীজ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। কৃষকদের স্বল্প খরচে কৃষিপণ্য উৎপাদনে সরকারের নানমুখী পদক্ষেপের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার একটি অন্যতম। ফসল কাটা মাড়াইয়ের মুহূর্তে শ্রমিক সংকট কাটিয়ে এবং যথাসময়ে কৃষিপণ্য ঘরে তোলার লক্ষে গাংনী উপজেলায় পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে হারভেস্টার। স্বল্প খরচ আর স্বল্প সময়ে ফসল ঘরে তুলতে পেরে খুশি এলাকার কৃষকরা।’ গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিস আয়োজিত ভর্তুকি মূল্যে কৃষকের মধ্যে দুটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী খানমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা কৃষি অফিসার কে এম সাহাবুউদ্দীন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজামান মনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাঁশারসহ বিভিন্ন এলাকার কৃষক ও সরকারি কর্মকর্তাবৃন্দ। ২০২০-২১ অর্থবছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সরকারি উন্নয়ন সহায়তায় (ভর্তুকি মূল্যে) উপজেলার ধানখোলা গ্রামের সামসুল হকের ছেলে ফারুক হোসেনকে ও তেঁতুলবাড়ীয়া গ্রামের ছহির উদ্দীনের ছেলে খাইরুজামানকে ৩০ লাখ টাকার মেশিন অর্ধেক মূল্যে প্রদান করা হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী