শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চুয়াডাঙ্গায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ

রাষ্ট্রবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত আছি- শরীফুজ্জামান
  • আপলোড তারিখঃ ২৫-০৯-২০২৬ ইং
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চুয়াডাঙ্গায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চুয়াডাঙ্গায় জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এর উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একাডেমি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে গত ১৭ বছরের অন্যায়, অত্যাচার, নিপিড়ন শেষ করে ফ্যাসিস্ট সরকারের পতনের পরে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সরকারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যহত আছে।


তিনি আরও বলেন, বিভিন্ন সময় ফ্যাসিস্ট সরকারের যে সমস্ত কুকর্ম ছিল, তা এখনো পর্যন্ত অব্যহত রয়েছে। প্রতিটি সেক্টরের অনিয়ম দুর্নীতি এবং আমলাতান্ত্রিক জটিলতা নির্মূলের জন্য আমাদের প্রধানমন্ত্রী দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। তৃণমূল পর্যায় থেকে সহযোগিতা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ফ্যাসিস্টরা যে কৌশলই নিক না কেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ আমরা সবাই সব সময় সজাগ আছি।


তিনি ফ্যাসিস্টদেরকে সাবধান করে দিয়ে বলেন, এখনও পর্যন্ত আপনাদেরকে এই চুয়াডাঙ্গার মাটিতে তেমন কোনো কিছু করা হয়নি। এখনো অনেক নেতা-কর্মীরা মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াচ্ছে। যা আমরা সবকিছু জানি। মহল্লার কোনো নেতাকে টাকা-পয়সা দিয়ে স্বচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন, এটা মোটেও ভাববেন না। বেশি ঝামেলা করার চেষ্টা করবেন না। যেভাবে আছেন, সেভাবে থাকলে সারা জীবন থাকতে পারবেন আর বাড়াবাড়ি করলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, এই ১৯ বছরে যে অন্যায়, দখলদারি, অত্যাচার করেছেন, তা সাধারণ জনগণ এখনও ভুলতে পারেনি। তিনি সমস্ত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা ফ্যাসিস্ট সরকারের নেতা-কর্মীদের দায়িত্ব নেবেন না। তা না হলে আপনাদেরও মান-সম্মান থাকবে না। এ জায়গায় আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমরা কারোর সাথে আপস করতে চাই না। তাদেরকে আমরা পরিহার ও ঘৃণা করব। তারা যেন এই সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।


শেষে তিনি বলেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য, তার সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি এবং আমাদের এ কর্মসূচি অব্যহত থাকবে।


জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতার সঞ্চালনায় আরও বক্তব্য দেন জলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিণ্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি সৈয়দ শরিফুল আলম বিলাস, সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমসহ মিছিল ও সমাবেশে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা, চুয়াডাঙ্গা সদর উপজেলা ও পৌর, আলমডাঙ্গা উপজেলা ও পৌর, দামুড়হুদা উপজেলা,দর্শনা থানা ও পৌর, ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি ছাত্রদল, কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত