বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে নারী দিয়ে প্রতারণার ফাঁদ, চারজন গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৫-০৫-২০২১ ইং
গাংনীতে নারী দিয়ে প্রতারণার ফাঁদ, চারজন গ্রেপ্তার
গাংনী অফিস: একটি চক্র নারী দিয়ে মোবাইল ফোনে প্রেমের ফাঁদে ফেলে স্বর্বশান্ত করা একটি চক্রের নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে গাংনী থানা পুলিশ। গত রোববার বিকেলে গাংনীর বামন্দী বাজার থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় উদ্ধার করা হয় একজন ব্যবসায়ীকে। এ ঘটনায় উদ্ধার হওয়া ওই ব্যবসায়ী বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- বামন্দী বাজারের জোসনা রানী ও তাঁর ভাই মেঘলাল, মফিজুল ইসলাম ও মকলেছুর রহমান। দীর্ঘদিন এরা মোবাইল ফোনে প্রেমের ফাঁদ পেতে যুবক ও ব্যবসায়ীদের ডেকে নিয়ে ভিডিও করা ছাড়াও ব্লাক মেইল করার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা আদায় করত। জানা গেছে, জোসনা রানীকে দিয়ে এ চক্রের সদস্যরা মোবাইল ফোনে বিভিন্ন ব্যবসায়ী ও যুবকদের সাথে সখ্যতা গড়ে তোলে কৌশলে ডেকে নিতো। পরে স্থানীয় যুবকরা তাঁকে একটি ঘরে আটক রেখে মোটা অংকের টাকা আদায় করতো। কয়েকদিন আগে মেহেরপুরের এক ব্যবসায়ীর সাথে মোবাইল ফোনে পরিচয় হয় জোসনার। রোববার দুপুরে তাঁকে কৌশলে ডেকে নিয়ে একটি ঘরে আটক রেখে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে জোসনা ও তার সঙ্গীরা। এসময় তার কাছ থেকে ১২ হাজার ৭ শ টাকা ছিনিয়ে নেয় এবং পাঁচ লাখ টাকা দাবি করে। বিষয়টি জানতে পেরে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে এবং প্রতারক চক্রের চারজনকে গ্রেপ্তার করে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, ওই নারীর বিরুদ্ধে অনৈতিক এবং সামাজিক অবক্ষয় সৃষ্টির অভিযোগে নরসিংদী জেলায় দায়ের করা দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’