মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

একজন পজিটিভ, তিনজন কোয়ারেন্টাইনে

  • আপলোড তারিখঃ ২৫-০৫-২০২১ ইং
একজন পজিটিভ, তিনজন কোয়ারেন্টাইনে
দর্শনা সীমান্ত দিয়ে আরও ৬৫ জনের দেশে প্রবেশ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে নতুন আরও ৬৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। নতুন প্রবেশ করা এই ৬৫ জন বাংলাদেশির মধ্যে একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাকে সদর হাসপাতালে আইসোলেশনে নেওয়া হয়েছে। এছাড়া শরীরে করোনা উপসর্গ থাকায় আরও তিনজনকে সদর হাসপাতালের করোনা ইউনিটের হলুদ জোনে রাখা হয়েছে। এনিয়ে দর্শনা চেকপোস্ট দিয়ে গত আটদিনে মোট ৬১২ জন দেশে ফিরলেন। জানা যায়, গতকাল সোমবার কলকাতায় বাংলাদেশ দূতাবাসের ছাড়পত্র (এনওসি) নিয়ে দর্শনা চেকপোস্ট দিয়ে আরও ৬৫ জন দেশে ফিরেছেন। গতকাল পর্যন্ত দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফেরা ৬৫ জনের মধ্যে একজনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় তাঁকে সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। বিশেষ নিরাপত্তায় মাইক্রোবাসযোগে ১৬ জনকে ঝিনাইদহে, ২৭ জনকে কুষ্টিয়ায়, ১৮ জনকে মেহেরপুর ও বিভিন্ন রোগে অসুস্থ তিনজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সম্প্রতি বাংলাদেশ সরকার লকডাউনে ভারতে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফেরানোর ব্যবস্থা গ্রহণ করে। এরপর ১৬ মে খুলে দেওয়া হয় দর্শনা চেকপোস্ট। ভারতে আটকা পড়া বাংলাদেশিদের ওইদিন থেকে দেশে ফেরার কথা থাকলেও কলকাতায় বাংলাদেশ দূতাবাসের ছাড়পত্র (এনওসি) সংক্রান্ত জটিলতায় সেদিন কেউ দেশে ফিরতে পারেননি। তবে পরদিন ১৭ মে ১১ জন দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেন। ১৭ মে থেকে গতকাল সোমবার ২৪ মে পর্যন্ত সাতদিনে দর্শনা চেকপোস্ট দিয়ে মোট ৬১২ জন দেশে পিরেছেন। এর মধ্যে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাঁদেরকে সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রাখা হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ফাতেহ্ আকরাম জানান, ‘ভারতফেরত আরও একজনকে সদর হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়েছে। পূর্বের নয়জনসহ বর্তমানে সদর হাসপাতালের আইসোলেশনে আছেন দশজন। করোনা শনাক্ত দশজনেরই শারীরিক অবস্থা ভালো আছে। এছাড়া ৯ মে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরা করোনা আক্রান্ত এক ব্যক্তি সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি হয়। গতকাল তার নমুনায় করোনা নেগেটিভ আসে ও তিনি সুস্থ হয়ে ওঠার কারণে তাঁকে ছুটি দেওয়া হয়েছে।’ জেলা করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন জানান, গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরও ৬৫ জন নারী-পুরুষ দেশে ফিরেছেন। এর মধ্যে একজন করোনা আক্রান্ত হওয়ায় তাকে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে নেওয়া হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী