মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দেশে করোনায় আরও ২৫ জনের মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৫-০৫-২০২১ ইং
দেশে করোনায় আরও ২৫ জনের মৃত্যু
চুয়াডাঙ্গায় নতুন করে পাঁচজনের রিপোর্ট পজিটিভ, একজন সুস্থ সমীকরণ প্রতিবেদক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন শনাক্ত হয়েছে ১৪৪১ জন। এনিয়ে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৪০১ জনের ও মোট শনাক্ত হয়েছে ৭ লাখ ৯০ হাজার ৫২১ জন। গতকাল সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৩৪ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩১ হাজার ৫৩১ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয় ১৭ হাজার ৬৮৩ জনের। ২৪ ঘণ্টায় পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৮.১৫ শতাংশ। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম নতুন করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়। পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। তারপর ধীরে ধীরে বাড়তে থাকে সংক্রমণ। গত বছরের শেষ দিকে এসে সংক্রমণ কমতে থাকে। এ বছরের মার্চ থেকে করোনা সংক্রমণ আবার বেড়ে যায়। মার্চের প্রথমার্ধেই দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের ওপরে চলে যায়। বাড়তে থাকে মৃত্যুর সংখ্যাও। গত ২৬ মার্চের বুলেটিনে আগের ২৪ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যু খবর দেওয়া হয়, সেখানে এক মাস পর ২৫ এপ্রিলের বুলেটিনে ১০১ জনের মৃত্যুর কথা জানায় সরকার। করোনা সংক্রমণ ও এতে মৃত্যু বাড়তে থাকায় ৫ এপ্রিল থেকে দেশে মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়, যা এখনো বহাল। এই বিধিনিষেধে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। ধীরে ধীরে সংক্রমণ ও দৈনিক মৃত্যু কমেছে। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নতুন করে আরও পাঁচজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল সোমবার জেলা স্বাস্থ্যবিভাগ এ তথ্য প্রকাশ করে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ১ হাজার ৯২৯ জনে। গতকাল জেলায় নতুন আক্রান্ত পাঁচজনের মধ্যে সদর উপজেলার দুজন, আলমডাঙ্গার একজন ও দামুড়হুদার দুজন রয়েছেন। চুয়াডাঙ্গায় মোট শনাক্তদের মধ্যে সদর উপজেলার ১ হাজার ১৬ জন, আলমডাঙ্গায় ৩৬৬ জন, দামুড়হুদায় ৩৪৩ জন ও জীবননগরে ২০৮ জন। গতকাল আলমডাঙ্গা উপজেলায় করোনাভাইরাস আক্রান্ত থেকে নতুন একজন সুস্থ হয়েছেন। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৮০৬ জন। এর মধ্যে সদর উপজেলার ৯৬৪ জন, আলমডাঙ্গার ৩৩৯ জন, দামুড়হুদায় ৩১১ জন ও দামুড়হুদায় ১৯২ জন সুস্থ হয়েছেন। জানা যায়, গত রোববার জেলা স্বাস্থবিভাগ করোনা পরীক্ষার জন্য ৩৪টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করে। গতকাল উক্ত নমুনা ও পূর্বের পেন্ডিং একটি নমুনাসহ মোট ৩৫টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিস প্রকাশ করেন। এর মধ্যে পাঁচজনের নমুনায় করোনা শনাক্ত হয়। বাকী ৩০ জনের নমুনার ফলাফল নেগেটিভ আসে। এদিকে, গতকাল জেলা স্বাস্থ্যবিভাগ করোনা পরীক্ষার জন্য আরও ২৭টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করেছে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৯ হাজার ৬৬২টি, প্রাপ্ত ফলাফল ৯ হাজার ৪৩২টি, পজিটিভ ১ হাজার ৯২৯টি। শেষখবর পাওয়া পর্যন্ত চুয়াডায় ৫৯ জন করোনাক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় আছেন। এর মধ্যে সদর উপজেলায় অবস্থানকালে আক্রান্ত হয়েছেন ২৪ জন, আলমডাঙ্গায় ৪ জন, দামুড়হুদায় ১৯ জন ও জীবননগরে ১২ জন। আক্রান্তদের মধ্যে বর্তমানে ৪৬ জন হোম আইসোলেশনে আছেন। এর মধ্যে সদর উপজেলায় ২১ জন, আলমডাঙ্গায় ৩ জন, দামুড়হুদায় ১০ জন ও জীবননগরে ১২ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন সদর উপজেলার ২ জন ও আলমডাঙ্গার ১ জন ও দামুড়হুদার ৯ জনসহ মোট ১২ জন। এছাড়াও উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গার বাইরে রয়েছেন আরও ১ জন। চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৩ জনে। এরমধ্যে সদর উপজেলার ২৩ জন, আলমডাঙ্গায় ১৭ জন, দামুড়হুদায় ১৩ জন ও জীবননগরে ৪ জন। চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ৬ জনের মৃত্যু হয়েছে এ জেলার বাইরে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী