বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ওয়ান শুটারগানসহ র‌্যাবের হাতে একজন আটক

  • আপলোড তারিখঃ ২৫-০৫-২০২১ ইং
ঝিনাইদহে ওয়ান শুটারগানসহ র‌্যাবের হাতে একজন আটক
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ র‌্যাবের হাতে মিনহাজ উদ্দীন (৬৩) নামে কথিত এক সন্ত্রাসী অস্ত্রসহ আটক হয়েছেন। গত রোববার রাতে ঝিনাইদহ সদর উপজেলার জিয়ানগর বাজার থেকে মিনহাজকে আটক করা হয়। মিনহাজ কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া বকশিপুর গ্রামের মৃত আমজাদ আলী মণ্ডলের ছেলে। খুলনা র‌্যাব ৬ এর লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক বজলুর রশিদ গতকাল সোমবার বিকেলে এক ই-মেইল বার্তায় জানান, মাদকদ্রব্য কেনাবেচার খবর পেয়ে ঝিনাইদহ র‌্যাবের একটি দল জিয়ানগর (সাবেক চুলকানি) বাজারে অভিযান চালায়। এ সময় টুটুল স্টোরের সামনে থেকে মিনহাজ পালানোর চেষ্টা করছিল। সন্দেহ হলে র‌্যাব তাঁকে আটক করে দেহ তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটারগান জব্দ করে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’