চুয়াডাঙ্গায় সাড়ে চার কেজি গাঁজাসহ শাহিন আটক
- আপলোড তারিখঃ
২৩-০৫-২০২১
ইং
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় র্যাবের অভিযানে সাড়ে চার কেজি গাঁজাসহ শাহিন হোসেন (২৮) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার কাশীপুর গ্রামের কাঁঠালতলা গ্রামে অভিযান পরিচালনা করে ঝিনাইদহ র্যাব-৬। এসময় সাড়ে চার কেজি গাঁজাসহ শাহিন হোসেনকে আটক করে। আটক শাহিন হোসেন কাশীপুর বাজারপাড়ার মহত আলীর ছেলে। পরবর্তীতে আটক আসামীকে চুয়াডাঙ্গার জীবননগর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। গতকাল শরিবার ঝিনাইদহ র্যাবের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমেন্ট বক্স