বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি পরিবার নিঃস্ব!

  • আপলোড তারিখঃ ২৩-০৫-২০২১ ইং
চুয়াডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি পরিবার নিঃস্ব!
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভূত হয়েছে ৬টি পরিবারের ১০টি ঘর। গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার মাছেরদাইড় গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। গ্রামের লোকজন জানান, বিকেলে গ্রামের শুকুর আলীর ছেলে ইছান আলীর বাড়ির রান্নাঘরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে তার বসত ঘরে। এতে তার ঘরে থাকা ভূট্টা বিক্রির নগদ ৫০ হাজার টাকাসহ সবকিছু পুড়ে যায়। তার ঘর থেকে পার্শ্ববর্তী কৃষক তাইজেল ইসলামের বাড়িতে আগুন লাগে। পর্যায়ক্রমে আগুন ছড়িয়ে পড়ে তার ছেলে রুবেল হোসেন, প্রতিবেশী বাবুর আলী, জানারুল ইসলাম ও জুলহাস হোসেনের বাড়িতে। আগুনে পুড়ে যায় কৃষক জুলহাস হোসেনের দুটি গরুও। প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয় বাড়ির মালিকেরা। পরে খবর দেওয়া হয় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয় তারা। ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক তাইজেল ইসলাম জানান, আলমসাধু কেনার জন্য ঘরে রাখা গরু বিক্রির নগদ ১ লাখ ১০ হাজার টাকা ছিল, ৪০ মন ধান, চাল, ভ্ট্টূাসহ খাবার জিনিস সব পুড়ে গেছে। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জুয়েল রানা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুইটা ইউনিট। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ইছানের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত। সব মিলিয়ে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে, সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা করা হয়েছে বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সাদিকুর রহমান।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’