বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, জামিন পেলেন সাংবাদিক আল আমিন

  • আপলোড তারিখঃ ২৩-০৫-২০২১ ইং
ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, জামিন পেলেন সাংবাদিক আল আমিন
গাংনী অফিস: ডিজিটাল নিরাপত্তা আইনের দায়ের করা মামলায় মেহেরপুর গাংনীর সাংবাদিক আল আমিনের জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম রাফিয়া সুলতানা ১৫ দিনের অর্ন্তবর্তীকালীন জামিন আদেশ দেন। এ প্রসঙ্গে আল আমিনের আইনজীবী একেএম শফিকুল আলম বলেন, আল আমিন একজন সাংবাদিক এবং তিনি অসুস্থ। আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে ১৫ দিনের অর্ন্তবর্তীকালীন জামিন দিয়েছেন। এ সময়ের মধ্যে তিনি খুলনা সাইবার ট্রাইবুন্যালে হাজির হয়ে স্থায়ী জামিনে আবেদন করবেন। আশা করা হচ্ছে তিনি সেখানেও জামিন পাবেন। জানা যায়, ২০২০ সালের ১১ মে মেহেরপুর থেকে প্রকাশিত একটি স্থানীয় দৈনিকে মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন ভাড়া বাসা দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন এমন সংবাদ প্রকাশ হয়। সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর দাবি করে মকবুল হোসেনের ভাগ্নে সবুজ হোসেন বাদী হয়ে গাংনী থানায় পত্রিকার প্রকাশক এমএএস ইমন, সম্পাদক ইয়াদুল মোমিন ও প্রতিবেদক আল আমিন হোসেনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। মামলায় নিম্ন আদালত থেকে তারা জামিনে ছিলেন। সম্প্রতি পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করলে আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর পুলিশ আল আমিনকে গ্রেপ্তার করে। গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান বলেন, ‘আদালতের গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতেই আল আমিনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।’


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’