মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভারতফেরত আরও একজন করোনাক্রান্ত

  • আপলোড তারিখঃ ২৩-০৫-২০২১ ইং
ভারতফেরত আরও একজন করোনাক্রান্ত
দর্শনা সীমান্ত দিয়ে নতুন করে ৪৪ জনের দেশে প্রবেশ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে নতুন আরও ৪৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। নতুন প্রবেশ করা এই ৪৪ জনের মধ্যে একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনা চেকপোস্ট দিয়ে এই ৪৪ জন দেশে প্রবেশ করেন। এর মধ্যে শরীরে করোনা উপসর্গ থাকায় দুজনকে সদর হাসপাতালের করোনা ইউনিটে কোয়ারেন্টাইনে রাখা হয়। বাকি ৪৩ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরের নাসিং ইন্সটিটিউটের পাশের কোয়ার্টারে নেওয়া হয়েছে পাঁচজনকে। অন্য ৩৬ জনকে কোয়ারেন্টাইনের জন্য পুলিশি পাহারায় কুষ্টিয়ায় নেওয়া হয়েছে। এনিয়ে দর্শনা চেকপোস্ট দিয়ে গত পাঁচদিনে মোট ৪৫৯ জন দেশে ফিরলেন। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান জানান, গতকাল সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেছেন ৪৪ জন। তাদের সবার স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে। দেশে আসা নতুন এই ৪৪ জনের মধ্যে একজনের দেহে করোনা শনাক্ত হওয়ায় তাঁকে সদর হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়েছে। সদর হাসপাতাল কোয়ারেন্টাইনে দুজনকে ও নার্সিং ইন্সটিটিউটের একটি কোয়ার্টারে পাঁচজনের কোয়ারেন্টাইন ণিম।চত কর হয়েছে। এছাড়া পুলিশি প্রহরায় কুষ্টিয়ায় নেওয়া হয়েছে অন্য ৩৬ জনকে। তিনি আরও জানান, গত ১৭ মে থেকে গতকাল পর্যন্ত ছয়দিনে দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন মোট ৪৫৯ জন বাংলাদেশি। এরমধ্যে মোট নয়জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্ত আটজনই সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। করোনা উপসর্গ থাকায় হাসপাতালের কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ১৫ জনকে, চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) নেওয়া হয়েছে ১১৪ জনকে, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে নেওয়া হয়েছে ১২৯ জনকে এবং চুয়াডাঙ্গা প্রাইমারি ট্রেনিং ইন্সটিটিউটে (পিটিআই) নেওয়া হয়েছে ৫০ জনকে ও ৩৬ জনকে কুষ্টিয়ায় প্রেরণ করা হয়েছে। এদিকে, গতকাল সদর হাসপাতালের কোয়ারেন্টাইন থেকে আটজনকে নার্সিং ইন্সটিটিউটের পাশের একটি কোয়াটারে স্থানন্তর করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ফাতেহ্ আকরাম জানান, ‘গতকাল ভারতফেরত আরও একজনকে সদর হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়েছে। পূর্বের আটজনজন বর্তমানে সদর হাসপাতালের আইসোলেশনে আছেন নয়জন। করোনা শনাক্ত নয়জনেরই শারীরিক অবস্থা ভালো আছে।’


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী