বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পর্নগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২২-০৫-২০২১ ইং
চুয়াডাঙ্গায় পর্নগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় পর্নগ্রাফি মামলায় জুয়েল রানা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার জুয়েল রানা (৩০) চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া চকপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার জুয়েল রানা তাঁর বাড়ির পাশে একটি পরিবারের নারী সদস্যদের গোসলের ভিডিও রেকর্ড করে তাঁর মুঠোফোনে। বিষয়টি বুঝতে পেরে ওই পরিবারের পক্ষ থেকে সদর থানার অভিযোগ দায়ের করলে দ্রুত অভিযান চালিয়ে আসামির নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেওয়া হয়। আজ শনিবার তাঁকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছে সদর থানার পুলিশ। জুয়েলকে আটকের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান বলেন, অভিযোগ পেয়ে তাঁকে আটক করা হয়। সংশ্লিষ্ট মামলায় শনিবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’