মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঘূর্ণিঝড় ‘যশ’ মোকাবিলায় সতর্ক থাকতে হবে

  • আপলোড তারিখঃ ২২-০৫-২০২১ ইং
ঘূর্ণিঝড় ‘যশ’ মোকাবিলায় সতর্ক থাকতে হবে
চুয়াডাঙ্গা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আগামী ২৩ থেকে ২৫ মে এই সময়ের মধ্যে ঘূর্ণিঝড় ‘যশ’ ভারতে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে। একইসাথে এই ঘূর্ণিঝড় আমাদের দেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রামেও আঘাত হানতে পারে। তাই আমরা মানুষকে অবহিত করছি। মানুষ যেন সচেতন থাকে। তিনি আরও বলেন, গত বছরের আম্পানে চুয়াডাঙ্গা জেলা ঘূর্ণিঝড়ের তালিকায় ছিল না। কিন্তু পুরো ঝড় গেছে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের ওপর দিয়ে। সেসময় আম, পানবরজ, কলা ও পেঁপের প্রচুর ক্ষতি হয়। এবং ঘর-বাড়িও ভেঙে যায়। তাই স্কুল-কলেজের চাবি প্রস্তুত রাখতে হবে। আমাদেরও প্রস্তুত থাকতে হবে। কাঁচা ঘর-বাড়ির মালিকদের অবহিত করতে হবে। পানি-শুকনা খাবার স্টক করে রাখতে হবে। ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, রেডক্রিসেন্টের যুব সদস্যদের প্রস্তুত রাখতে হবে। ঝড়ে গাছ-পালা ভেঙে পড়ে। গাছপালা সরিয়ে দিতে তড়িৎ ব্যবস্থা নিতে হবে। সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাজিয়া আফরীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল, ডা. আওলিয়ার রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী অমিতাভ সানা, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি শহিদুল ইসলাম শাহান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা খাইরুল আনাম, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. ময়নুদ্দিন, চুয়াডাঙ্গা পৌরসভার কাউন্সিলর উজ্জ¦ল হোসেন, ব্র্যাক প্রতিনিধি ফারুক আহম্মেদ, মার্কেটিং অফিসার সহিদুল ইসলাম প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী