বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বামুন্দীতে নারী কর্মচারীকে শ্লীলতাহানি, ২ লাখে রফা!

  • আপলোড তারিখঃ ২১-০৫-২০২১ ইং
বামুন্দীতে নারী কর্মচারীকে শ্লীলতাহানি, ২ লাখে রফা!
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে ক্লিনিক মালিকের বিরুদ্ধে মহিলা কর্মচারীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার বেলা তিনটার দিকে উপজেলার বামুন্দী করবি ক্লিনিকে এ ঘটনা ঘটে। এ ঘটনা ধামাচাপা দিতে গত বুধবার দিনভর নানা চেষ্টা তদবির করার পর রাতে মোটা অংঙ্কের টাকায় বিষয়টি সমাধান হয়েছে বলে ওই এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এর মধ্যে দুই লাখ টাকায় সমাধান করা হয়। একটি লিখিত স্ট্যাম্পে ওই নারীর স্বাক্ষর নেওয়ার পর রফা-দফা করা হয়। ওই স্ট্যাম্পে লেখা ছিল, ‘আমি বেতনজনিত কারণে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিচ্ছি।’ তবে ক্লিনিক মালিক এ ঘটনা সাজানো বলে দাবি করলেও এ ঘটনার নানা কথোপকথনের একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। অডিও ক্লিপে ওই নারীর ক্রন্দনরত অবস্থায় দাবি করেন, ‘সিঁড়ি দিয়ে নামার সময় ‘করবি ক্লিনিক’-এর মালিক বামুন্দী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজি ইছার উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম বিদ্যুৎ জোরপূর্বক জড়িয়ে ধরে আমাকে শ্লীলতাহানির চেষ্টা করে। বারবার অনুরোধ করার পরও ছেড়ে না দিলে তার ১৫ বছরের ছেলে ঘটনাটি দেখে। আপা (বিদ্যুৎ-এর স্ত্রী) আমাকে বিশ্বাস করে, আপনি আমার সাথে এ ধরনের আচরণ কইরেন না’ বলে পুনরায় কেঁদে ওঠেন মহিলা কর্মচারী। তবে করবি ক্লিনিকের ওই নারীর কর্মচারীর ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। তবে এবিষয়ে কথা বলতে ক্লিনিক মালিক জাহিদুল ইসলাম বিদ্যুতের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি। গাংনী উপজেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি নুরুল হুদা বলেন, অর্থনৈতিক বিষয় নিয়ে ওই নারী কর্মচারীর সাথে ক্লিনিক মালিক জাহিদুল ইসলাম বিদ্যুতের একটু ঝামেলা হয়েছে, এটা জনৈক্য লাল্টু নামের এক ব্যক্তি ঘটনাটি রং-চং মাখিয়েছে বলে ক্লিনিক মালিক কর্তৃপক্ষ তাকে জানিয়েছে। তবে মূল ঘটনাটি এখনও জানতে পারেননি। তবে লাল্টু জানিয়েছে, তাঁকে বাদ দিয়ে কয়েকজন বিষয়টি সমাধান করেছে বলে শুনেছেন তিনি। তবে তিনি এবিষয়ে আর কোনো কথা বলতে পারবেন না। এ ব্যাপারে গাংনীর থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি, যদি লিখিত অভিযোগ করেন, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’