গাংনীতে জুয়া খেলার সরঞ্জামসহ পাঁচ জুয়াড়ী আটক
- আপলোড তারিখঃ
২১-০৫-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী গ্রামে ডিবি পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ পাঁচজনকে আটক করেছে। আটককৃতরা হলেন- সাহারবাটী গ্রামের মালিথাপাড়ার আব্দুল হালিমের ছেলে আব্দুল মাবুদ (২৭), আব্দুর রশীদের ছেলে মিণ্টু মিয়া (৩০), নজরুল ইসলামের ছেলে মোহন আলী (৩০), আলেক চাঁদের ছেলে বাদশা হোসেন (৩৫) ও সানোয়ার হোসেনের ছেলে স্বপন আলী (৩১)। গত বুধবার দিবাগত রাতে মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নির্দেশনা জেলা ডিবি পুলিশের একটি দল সাহারবাটী গ্রামে অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করে।
অভিযানে নেতৃত্ব প্রদান করেন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মুক্ত রায় চৌধুরী, পিপিএম। এসময় উপস্থিত ছিলেন ডিবির এএসআই আহসান হাবীব, এএসআই হেলাল উদ্দীন ও এএসআই ইব্রাহিম বিশ্বাস।
মেহেরপুর জেলা ডিবির ওসি জুলফিকার আলী জানান, সাহারবাটী গ্রামে জুয়ার আসর বসিয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল অভিযান চালায়। অভিযানে জুয়ার আসর থেকে ৫ জন জুয়াড়িকে আটক করা হয়। এসময় তাঁদের কাছ থেকে ২ সেট তাস, ১০ হাজার ১ শ টাকা, ৬ জোড়া স্যান্ডেল, ১টি খেজুরের পাতার পাটি ও ১টি বৈদ্যুতিক বাল্প উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
কমেন্ট বক্স