বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ৫০ লিটার বাংলা মদসহ দুজন আটক

  • আপলোড তারিখঃ ২১-০৫-২০২১ ইং
চুয়াডাঙ্গায় ৫০ লিটার বাংলা মদসহ দুজন আটক
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় ৫০ লিটার বাংলা মদসহ শহীদ ও খাইরুল ইসলাম নামের দুজনকে আটক করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গার ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় তাঁদের হস্তান্তর করা হয়। র‌্যাব-৬ এর ঝিনাইদহ সিপিসি-২ এর অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। সকাল সাড়ে ৯টার দিকে ৫০ লিটার বাংলা মদ নিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করে র‌্যাব। আটকৃকৃত দুজন হলেন- চুয়াডাঙ্গা পৌর কলেজপাড়ার রায়হান আলী সাপুড়ের ছেলে খাইরুল ইসলাম (৩০) ও মসজিদপাড়ার মৃত মানাত আলীর ছেলে শাহীদ আলী (৫০)। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারার মামলাসহ দুজনকেই চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’