চুয়াডাঙ্গায় কাল সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে
- আপলোড তারিখঃ
২১-০৫-২০২১
ইং
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গায় আগামীকাল শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গতকাল বৃহস্পতিবার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) চুয়াডাঙ্গা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ওজোপাডিকো জানায়, চুয়াডাঙ্গা জাফরপুর গ্রিডে জরুরি সংরক্ষণ কাজের জন্য আগামী ২২মে শনিবার সকাল ৭টা হতে দুপুর ১টা পর্যন্ত ওজোপাডিকো, চুয়াডাঙ্গা দপ্তরের আওতাধীন সমস্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কমেন্ট বক্স